ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
১ অক্টোবর ২০২৬, ৪:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

আগামী অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবর মাসজুড়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব এনামুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ সেপ্টেম্বরের নির্ধারিত মূল্যহারই অক্টোবর মাসের জন্য কার্যকর থাকবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে নির্ধারিত মূল্যে সারা দেশে জ্বালানি তেল বিক্রি হবে।

এর আগে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ও পরিবহন খরচ বৃদ্ধি পায়। এর প্রভাবে গত ২০ সেপ্টেম্বর দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছিল।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সত্ত্বেও এতদিন সরকার দাম না বাড়ানোয় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত সংস্থাটির প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি টাকা লোকসান হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা, সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখা ও সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধ করতেই ওই সময় দাম সমন্বয় করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

১

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

২

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৩

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৪

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৫

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৬

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

৭

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

৮

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

৯

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১০

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১১

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৩

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৪

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৫

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৬

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

১৭

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

১৮

News DBN পরিবারে নতুন সদস্য Raju Ahmed

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার

২০