ব্রেকিং নিউজ
অনলাইন নিউজডেস্ক
২৬ মে ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তি পেয়েছেন, (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদল নেতার দায়ের করা মামলায় গ্রেপ্তারের পরের দিন জামিনে মুক্তি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা।

গত সোমবার কারামুক্ত হয়েই তারেক দাবি করেন, গ্রেপ্তারের সময় তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার ঘটনাও বর্ণনা করেন তিনি।

তারেক রেজা বলেন,আমি আর অয়ন এক সাথে জেলে ছিলাম। কিন্তু জেলগেটে আসার পর শুনতে পেলাম জামিন আমারটা হয়েছে, অয়নেরটা হয়নি। খুবই দুঃখজনক।

রোববার যখন বিকেল ৫টা পেরিয়ে যাওয়ার পরও অয়নকে কোর্টে প্রডিউস করা হলো না। তখন আমি এর বিপক্ষে সংবাদ সম্মেলনের ডাক দেই। সেখানে সংবাদ সম্মেলন করতে গেলে পুলিশ আমাকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়নি। তবে যখন আমাকে গ্রেপ্তার করা হয়, পুলিশ অবমাননাকর আচরণ করেছে। আপনারা দেখেছেন, আমার হাত থেকে তারা ফোন কেড়ে নেয়। আমাকে তুই-তোকারি করে ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে উঠিয়েছে।’

তারেক রেজা বলেন জেলের পুলিশ আমাকে জানিয়েছে, “আপনাদের প্রভাব আছে, স্বল্প সময়ের মধ্যে বের হতে পারছেন। কিন্তু অনেককে পুলিশ তুলে এনে এখানে দিয়ে দেয়। তারা নিরাপরাধ মানুষ, তাদেরকে বের করার মতো কোনো সহায়তা নাই।“ এই ব্যাপারগুলো আমরা জাতির সামনে স্পষ্ট করতে চাই।

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় তারেক রেজা ঝিনাইদহের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে সংবাদ সম্মেলনে যোগ দিতে আসেন। সেখান থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশি-সাদা জোয়ারে ভাসল চবি, জায়ান্ট স্ক্রিনে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

টিকটকের প্রেম থেকে বিয়ে, স্বর্ণ-নগদ টাকা নিয়ে উধাও স্বামী

নজর কাড়লেন অলংকার, চমক দিলেন সিঁথি

ইতালিতে নিহত একই পরিবারের তিন বাংলাদেশি।

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

মারা গেছেন হলিউড তারকা অ্যান ব্লিথ

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়ের আভাস

হোসেনি দালান এলাকায় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে দুদকের আবেদন

১০

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ

১২

পবিত্র আশুরা ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

১৩

এবার ৫ জেলায় বিজিবি মোতায়েন

১৪

ইকরার মৃত্যু: জাহের আলভীর ১০ দিনের রিমান্ড চাইল ডিবি

১৫

শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৬

যেভাবে ফাঁদ পেতে বেনজীরকে ধরিয়ে দেন সংসদ সদস্য বন্ধু

১৭

নিখোঁজের ছয় দিন পর শিক্ষার্থীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার, হেফাজতে এক শিক্ষার্থী

১৮

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

২০