ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
৯ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৈরী আবহাওয়ায় চবির কার্যক্রম স্থগিত

মো.আমির হামযাহ :চবি প্রতিনিধি: টানা কয়েক দিনের ভারী বর্ষণ, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে উদ্ভূত পরিস্থিতির উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৮ জুলাই) রাত ১০টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়া, চট্টগ্রাম মহানগর ও আশপাশের এলাকায় বিরাজমান জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা এবং নির্বিঘ্ন যাতায়াতের কথা বিবেচনা করে বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষার ওপর স্থগিতাদেশ বহাল রাখা হয়।

এদিকে, টানা বর্ষণে চট্টগ্রাম মহানগরের নিম্নাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। গণপরিবহনের সংকটের পাশাপাশি নগর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতায়াতকারী শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক এলাকায় এখনো পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুটে চলাচলকারী বাস ও অন্যান্য যানবাহনও প্রতিকূল আবহাওয়ার কারণে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। ফলে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের ক্যাম্পাসে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরবর্তী ক্লাস ও স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

১

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

২

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৩

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৪

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৫

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

৬

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

৭

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

৮

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

৯

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১০

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১১

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১২

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৩

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৪

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৫

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

১৬

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

১৭

News DBN পরিবারে নতুন সদস্য Raju Ahmed

১৮

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার

১৯

ক্ষমতা ছাড়ার পথ বেছে নিতে হবে:তারেক রহমানকে

২০