ব্রেকিং নিউজ
admin
১৯ অক্টোবর ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুপুরের খাবারে হাসিনার ব্যয় সাড়ে ১০ লাখ, তারেকের ১৫০ টাকা: চিফ হুইপ

প্রতিদিন দুপুরের খাবারের পেছনে শেখ হাসিনার কার্যালয় থেকে সাড়ে ১০ লাখ টাকা ব্যয় হতো বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৫০ টাকায় দুপুরের খাবার খান বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে আট দিনের সফরে বরগুনায় গিয়ে সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ হুইপ।

নূরুল ইসলাম মণি বলেন, তারেক রহমান সাধারণ জীবনযাপন করেন এবং দেশের সম্পদের অপচয় না করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি তারেক রহমান বলেছেন, দেশের একটি পয়সাও তাঁর হাত দিয়ে নষ্ট হবে না।

চিফ হুইপ আরও বলেন, কিছুদিন আগে তারেক রহমানের সঙ্গে ডাল, কুমড়া ভর্তা ও ডিম ভাজি দিয়ে দুপুরের খাবার খেয়েছেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, তারেক রহমান সাধারণ পোশাক পরেন এবং সাধারণ জীবনযাপনে অভ্যস্ত।

চাঁদাবাজি ও দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা

সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমানের দেওয়া বক্তব্য তুলে ধরে নূরুল ইসলাম মণি বলেন, দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

চিফ হুইপ বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার সুযোগকে কাজে লাগানো প্রয়োজন। তাঁর মতে, দেশের বর্তমান পরিস্থিতিতে অর্থনীতি, সমাজনীতি ও গণতন্ত্র পুনর্গঠনে বড় চ্যালেঞ্জ রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বক্তব্য

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নূরুল ইসলাম মণি বলেন, জনপ্রিয় ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে। এ নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, এর ফলে প্রতিদ্বন্দ্বিতা উৎসবমুখর হবে এবং সামাজিক সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা কমবে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত হওয়ার সুযোগ থাকা উচিত।

অর্থনৈতিক সংকট ও অতীতের প্রসঙ্গ

দেশের অতীতের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে চিফ হুইপ বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার সময় দেশে খাদ্যসংকট ছিল। তাঁর দাবি, পরবর্তী সময়ে খাদ্যসংকট কাটিয়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং বিদেশে খাদ্য রপ্তানি করে।

গত ১৭ বছরে দেশের অর্থনীতি, সমাজনীতি ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমান সরকার এসব ক্ষেত্রে উন্নয়ন ও গণতন্ত্র পুনর্গঠনের চেষ্টা করছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বহিষ্কারের প্রসঙ্গেও কথা বলেন চিফ হুইপ। তিনি জানান, বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ।

 

লি/আ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালাইয়ে যৌথ অভিযানে নারীসহ আটক ৪, মাদকদ্রব্য জব্দ

১

সরকারের ঋণ বাড়ছে,শেষ পর্যন্ত চাপ পড়বে জনগনের ওপর

২

দাম্পত্য বিরোধ ও আইনি জটিলতা নিয়ে হতাশার কথা তুলে ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ‎

৩

রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

৪

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

৫

কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

৬

ডুয়েটে মহাষ্টমীতে কুমারী পূজা, দেবীরূপে কন্যাশিশুর আরাধনা

৭

অসুস্থতায় পূজামণ্ডপে যাননি এফতাদুল হক মন্ডল

৮

দুপুরের খাবারে হাসিনার ব্যয় সাড়ে ১০ লাখ, তারেকের ১৫০ টাকা: চিফ হুইপ

৯

কালাইয়ে জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

১০

মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক

১১

ক্ষেতলালে জিয়া সাইবার ফোর্সের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি সেলিম সম্পাদক সোহেল

১২

পাঁচ লাখ টাকা কিডনি বিক্রির দাবি, চুরির মামলায় গ্রেপ্তার

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ জনের রিমান্ড

১৪

দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

১৬

কালাইয়ের আশিক আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় বিশ্বসেরা দশে, ইউএনওর শুভেচ্ছা

১৭

স্বাস্থ্য সুরক্ষা আইনে রোগী ও চিকিৎসকদের অধিকার নিশ্চিতের দাবি

১৮

গাড়ি চালানোর ইসলামী আদব ও শিষ্টাচার

১৯

ইউক্রেনে নতুন নেতা প্রয়োজন, যিনি রাশিয়ার সঙ্গে চুক্তি করতে সক্ষম: ট্রাম্প

২০