ব্রেকিং নিউজ
admin
২০ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

মোঃ রেজুওয়ান আহমেদ|জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ কালাইয়ে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ওমর কিন্ডারগার্টেন স্কুল ও ওমর গার্টেন একাডেমি। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম এবং কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আব্দুল আজিজ তালুকদার।

অনুষ্ঠানে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও খুলনাসহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাঁদের ভর্তির অভিজ্ঞতা ও সাফল্যের পেছনের গল্প তুলে ধরেন। তাঁরা জানান, শিক্ষকদের পরামর্শ, পড়াশোনার উপযুক্ত পরিবেশ ও সঠিক দিকনির্দেশনা উচ্চশিক্ষার লক্ষ্যে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আব্দুল আজিজ তালুকদার বলেন, সাবেক শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার আগ্রহ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের শুরু থেকেই লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত পড়াশোনা করতে হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী ও অনুপ্রাণিত করবে।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ সংবর্ধনা শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার স্বপ্ন জাগিয়ে তুলবে এবং ভবিষ্যতে আরও শিক্ষার্থীকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করবে।

লি/আ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালাইয়ে যৌথ অভিযানে নারীসহ আটক ৪, মাদকদ্রব্য জব্দ

১

সরকারের ঋণ বাড়ছে,শেষ পর্যন্ত চাপ পড়বে জনগনের ওপর

২

দাম্পত্য বিরোধ ও আইনি জটিলতা নিয়ে হতাশার কথা তুলে ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ‎

৩

রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

৪

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

৫

কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

৬

ডুয়েটে মহাষ্টমীতে কুমারী পূজা, দেবীরূপে কন্যাশিশুর আরাধনা

৭

অসুস্থতায় পূজামণ্ডপে যাননি এফতাদুল হক মন্ডল

৮

দুপুরের খাবারে হাসিনার ব্যয় সাড়ে ১০ লাখ, তারেকের ১৫০ টাকা: চিফ হুইপ

৯

কালাইয়ে জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

১০

মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক

১১

ক্ষেতলালে জিয়া সাইবার ফোর্সের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি সেলিম সম্পাদক সোহেল

১২

পাঁচ লাখ টাকা কিডনি বিক্রির দাবি, চুরির মামলায় গ্রেপ্তার

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ জনের রিমান্ড

১৪

দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

১৬

কালাইয়ের আশিক আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় বিশ্বসেরা দশে, ইউএনওর শুভেচ্ছা

১৭

স্বাস্থ্য সুরক্ষা আইনে রোগী ও চিকিৎসকদের অধিকার নিশ্চিতের দাবি

১৮

গাড়ি চালানোর ইসলামী আদব ও শিষ্টাচার

১৯

ইউক্রেনে নতুন নেতা প্রয়োজন, যিনি রাশিয়ার সঙ্গে চুক্তি করতে সক্ষম: ট্রাম্প

২০