ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
২২ অক্টোবর ২০২৬, ৮:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারের ঋণ বাড়ছে,শেষ পর্যন্ত চাপ পড়বে জনগনের ওপর

সরকারের ঋণ বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০২৬-২৭ অর্থবছর শেষে দেশের মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী, ২০২৭ সালের জুন শেষে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়াতে পারে ২৬ লাখ ৩৩ হাজার ১০০ কোটি টাকা।
‎
‎বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে দেশের মোট বিদেশি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১১৪ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে। অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ ও অনুদান বাবদ অর্থছাড় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬১ শতাংশ কমেছে।
‎
‎অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, এ সময়ে বিদেশি সহায়তা ছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ডলার। বিপরীতে, আগের ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হয়েছে ৬৯ কোটি ৮৯ লাখ ডলার। ফলে নতুন অর্থছাড়ের তুলনায় ঋণ পরিশোধের চাপ বেড়েছে।
‎
‎এদিকে, অভ্যন্তরীণ উৎস থেকেও সরকারের ঋণ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণ নেওয়ার পরিমাণ প্রায় ১৩ হাজার কোটি টাকা। সেপ্টেম্বরসহ প্রথম তিন মাসে তা প্রায় ২৪ হাজার কোটি টাকায় পৌঁছেছে বলে জানা গেছে।
‎
‎চলতি অর্থবছরের বাজেটে ঋণের সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ১ লাখ ২৭ হাজার কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় ১৪ শতাংশ। পাশাপাশি, ২০২৬ সালের জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা।
‎
‎বিশেষজ্ঞদের মতে, মাথাপিছু ঋণের হিসাব প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত দেনা নয়; এটি সরকারের মোট ঋণকে জনসংখ্যা দিয়ে ভাগ করে পাওয়া গড় পরিমাণ। তবে ঋণের সুদ ও আসল পরিশোধের চাপ শেষ পর্যন্ত সরকারি বাজেটের ওপর পড়ে।
‎
‎অর্থনীতিবিদদের মতে, ঋণের অর্থ উৎপাদনশীল খাতে ব্যবহার, রাজস্ব আয় বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। অন্যথায় ঋণ পরিশোধের বাড়তি চাপ উন্নয়ন ও জনসেবামূলক খাতের ব্যয়ে প্রভাব ফেলতে পারে।
‎
‎লি/আ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালাইয়ে যৌথ অভিযানে নারীসহ আটক ৪, মাদকদ্রব্য জব্দ

১

সরকারের ঋণ বাড়ছে,শেষ পর্যন্ত চাপ পড়বে জনগনের ওপর

২

দাম্পত্য বিরোধ ও আইনি জটিলতা নিয়ে হতাশার কথা তুলে ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ‎

৩

রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

৪

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

৫

কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

৬

ডুয়েটে মহাষ্টমীতে কুমারী পূজা, দেবীরূপে কন্যাশিশুর আরাধনা

৭

অসুস্থতায় পূজামণ্ডপে যাননি এফতাদুল হক মন্ডল

৮

দুপুরের খাবারে হাসিনার ব্যয় সাড়ে ১০ লাখ, তারেকের ১৫০ টাকা: চিফ হুইপ

৯

কালাইয়ে জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

১০

মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক

১১

ক্ষেতলালে জিয়া সাইবার ফোর্সের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি সেলিম সম্পাদক সোহেল

১২

পাঁচ লাখ টাকা কিডনি বিক্রির দাবি, চুরির মামলায় গ্রেপ্তার

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ জনের রিমান্ড

১৪

দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

১৬

কালাইয়ের আশিক আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় বিশ্বসেরা দশে, ইউএনওর শুভেচ্ছা

১৭

স্বাস্থ্য সুরক্ষা আইনে রোগী ও চিকিৎসকদের অধিকার নিশ্চিতের দাবি

১৮

গাড়ি চালানোর ইসলামী আদব ও শিষ্টাচার

১৯

ইউক্রেনে নতুন নেতা প্রয়োজন, যিনি রাশিয়ার সঙ্গে চুক্তি করতে সক্ষম: ট্রাম্প

২০