ব্রেকিং নিউজ
Agami IT
২০ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চ্যাটজিপিটির সিইও স্যাম অল্টম্যানের বাসভবনে হামলা

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেন এআই-এর প্রধান স্যাম অল্টম্যানের বাসভবনে মলোটভ ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় শুক্রবার (১০ এপ্রিল) ভোররাতে এ ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

পুলিশ জানায়, এক হামলাকারী বাড়ির বাইরে একটি মলোটভ ককটেল ছুড়ে মারলে গেটের একটি অংশে আগুন ধরে যায়। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি হেঁটে পালিয়ে যায়। তবে প্রায় এক ঘণ্টা পর তাকে সানফ্রান্সিসকো পুলিশ (এসএফপিডি) গ্রেফতার করে। আটক যুবকের বয়স ২০ বছর বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটি শহরের নর্থ বিচ এলাকার একটি আবাসিক ভবনে ঘটে। এখনো হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ওপেন এআই-এর এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ঘটনাস্থলটি স্যাম অল্টম্যানের বাসভবন। তিনি বলেন, সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ আহত হননি এবং পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ঘিরে বিভিন্ন মহলে উদ্বেগ ও বিক্ষোভ বেড়েছে। এর আগেও হুমকির কারণে ওপেন এআই -এর সদর দপ্তরে সাময়িক লকডাউন জারি করা হয়েছিল।

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মতভেদ থাকলেও, ওপেন এআই দ্রুত সম্প্রসারণ চালিয়ে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির মূল্যায়ন প্রায় ৮৫২ বিলিয়ন ডলার এবং চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৯০ কোটিরও বেশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

১

জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২

শাল্লায় দুই বছর ধরে বেহাল কালভার্ট, দুর্ভোগে ভাটিইয়ারাবাদ গ্রামের হাজারো মানুষ।

৩

২১ বছর পর প্রধানমন্ত্রীর সফর, উৎসবের অপেক্ষায় লালমনিরহাট

৪

ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

৫

আ.লীগের সঙ্গে যোগাযোগ-তথ্য পাচার: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

৬

মিরপুরে চেকপোস্ট চলাকালীন বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

৭

কালাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

৮

শাল্লায় একই গোষ্ঠীর দুই পক্ষের সংঘর্ষ, নিহত এক আহত অন্তত এগারো

৯

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

১০

কালাইয়ে যৌথ অভিযানে নারীসহ আটক ৪, মাদকদ্রব্য জব্দ

১১

সরকারের ঋণ বাড়ছে,শেষ পর্যন্ত চাপ পড়বে জনগনের ওপর

১২

দাম্পত্য বিরোধ ও আইনি জটিলতা নিয়ে হতাশার কথা তুলে ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ‎

১৩

রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

১৪

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

১৫

কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৬

ডুয়েটে মহাষ্টমীতে কুমারী পূজা, দেবীরূপে কন্যাশিশুর আরাধনা

১৭

অসুস্থতায় পূজামণ্ডপে যাননি এফতাদুল হক মন্ডল

১৮

দুপুরের খাবারে হাসিনার ব্যয় সাড়ে ১০ লাখ, তারেকের ১৫০ টাকা: চিফ হুইপ

১৯

কালাইয়ে জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

২০