ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
৭ জুন ২০২৬, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিসিবির নির্বাচন অনুষ্ঠিত নতুন সভাপতি হলেন তামিম ইকবাল

তামিম ইকবাল | ছবি: সংগৃহীত

ক্লাবগুলোকে নিয়ে গড়া ক্যাটাগরি-২ এ ৭৬ জন কাউন্সিলর ভোট দিয়ে ১২ পরিচালককে নির্বাচিত করেছেন। এই পদগুলোর জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৬ জন প্রার্থী। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে তিনি সভাপতি হয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দুই মাস দায়িত্ব পালন করে যাওয়া তামিম ইকবাল নতুন সভাপতি নির্বাচিত হলেন। আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ভোটে পরিচালক হওয়ার পর পরিচালকরা তামিমকে সভাপতি পদে নির্বাচিত করেন।

আজকের নির্বাচনে বিভাগীয় ক্রীড়া সংস্থার বেশির ভাগ পরিচালকই নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কেবল খুলনা ও বরিশাল বিভাগ এবং ক্লাব ক্যাটাগরিতে নির্বাচনের প্রয়োজন পড়ে।

ক্লাবগুলোকে নিয়ে গড়া ক্যাটাগরি-২ এ ৭৬ জন কাউন্সিলর ভোট দিয়ে ১২ পরিচালককে নির্বাচিত করেছেন। এই পদগুলোর জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৬ জন প্রার্থী।

সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে তিনি সভাপতি হয়েছেন।

ক্লাব ক্যাটাগরির নির্বাচনে হেরে যান মেজর ইমরোজ আহমেদ, ফৈয়াজুর রহমান, আমজাদ হোসেন ও সৈয়দ বোরহানুল হোসেন। এর মধ্যে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে কাজ করেছেন আমজাদ হোসেন।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে নিয়ে ক্যাটাগরি-১ এ ১০ পরিচালকের ৭ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোট হয়েছিল শুধু খুলনা ও বরিশাল বিভাগে।

এর মধ্যে বরিশালের একটি পদে মুন্তাসির আলমকে হারিয়ে বিসিবির পরিচালক হন বিপিএলের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। খুলনা বিভাগে শান্তনু ইসলাম ও শফিকুল আলম পরিচালক নির্বাচিত হয়েছেন।

শান্তনু ইসলাম হলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের ভাই।

বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা নিয়ে গঠিত ক্যাটাগরি-৩ এ আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

পরিচালক হয়েছেন সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ, মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী, শফিকুল আলম, শান্তনু ইসলাম, মীর শাকরুল আলম, মির্জা ফয়সল আমীন, আব্দুল কাইয়ুম চৌধুরী, মিজানুর রহমান, তামিম ইকবাল,

মাসদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সাকিফ আহমেদ ও সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ক্যামেরায় ট্রাফিক মামলা ও যানবাহন মনিটরিং কার্যক্রম শুরু

ব্রাজিলের প্রত্যাবর্তনের সাক্ষী হাজারো ৩ক্যাম্পাস)

আকাশি-সাদা জোয়ারে ভাসল চবি, জায়ান্ট স্ক্রিনে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

টিকটকের প্রেম থেকে বিয়ে, স্বর্ণ-নগদ টাকা নিয়ে উধাও স্বামী

নজর কাড়লেন অলংকার, চমক দিলেন সিঁথি

ইতালিতে নিহত একই পরিবারের তিন বাংলাদেশি।

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

মারা গেছেন হলিউড তারকা অ্যান ব্লিথ

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়ের আভাস

১০

হোসেনি দালান এলাকায় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

১১

হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে দুদকের আবেদন

১২

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ

১৪

পবিত্র আশুরা ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

১৫

এবার ৫ জেলায় বিজিবি মোতায়েন

১৬

ইকরার মৃত্যু: জাহের আলভীর ১০ দিনের রিমান্ড চাইল ডিবি

১৭

শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৮

যেভাবে ফাঁদ পেতে বেনজীরকে ধরিয়ে দেন সংসদ সদস্য বন্ধু

১৯

নিখোঁজের ছয় দিন পর শিক্ষার্থীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার, হেফাজতে এক শিক্ষার্থী

২০