ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
১০ জুন ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুন-ধর্ষণ বন্ধ না করে ইসলামী ব্যাংক নিয়ে ব্যস্ত সরকার: ডাকসু ভিপি

দেশে খুন, ধর্ষণ, ছিনতাই-চাঁদাবাজি ও জ্বালানি-গ্যাসের মূল্যবৃদ্ধির মতো সমস্যার সমাধান না করে সরকার ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নিয়ে ব্যস্ত বলে অভিযোগ করেছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

মঙ্গলবার (৯ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে আবু সাদিক কায়েম বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক মডেল। বিশ্বজুড়ে ইসলামী স্কলার ও অর্থনীতিবিদদের মতামত উপেক্ষা করে এ ব্যবস্থাকে ইসলামী বলা যাবে কি না, সেই দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজের কাঁধে তুলে নিয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, নিজ দাফতরিক দায়িত্ব পালনের পরিবর্তে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার ওপর কেন এ ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে।

ডাকসুর ভিপি তার পোস্টে লেখেন, ‘ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভারসাম্যপূর্ণ একটি অর্থনৈতিক মডেল। বিশ্ব ইসলামী স্কলার ও অর্থনীতিবিদদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ব্যবস্থাকে ইসলামী বলা যাবে কী যাবে না সেই গুরুদায়িত্ব কাঁধে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’

তিনি আরও লেখেন, ‘কিন্তু, নিজ দাফতরিক দায়িত্ব ফেলে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উপরই কেন এই অযাচিত হস্তক্ষেপ? কারণ স্পষ্ট।’

পোস্টের শেষাংশে আবু সাদিক কায়েম দাবি করেন, ‘নিত্যদিনের খুন-ধর্ষণ, জ্বালানী ও গ্যাসের দাম বৃদ্ধি, ছিনতাই-চাঁদাবাজি প্রভৃতি বিএনপিসৃষ্ট মহামারীর সমাধান বাদ দিয়ে ব্যাংক দখল ও অর্থনীতিতে ধ্বস নামানোর ছকে চাল দিতেই হয়তো স্বাচ্ছন্দ্যবোধ করছেন সরকারদলীয় প্রকৌশলীবৃন্দ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় তো তারেক রহমানই দেবেন: আদালতে আখতারুজ্জামান

১

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

২

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

৩

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৪

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

৫

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৬

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৭

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৮

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৯

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

১০

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১১

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১২

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১৩

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৪

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৫

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৬

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৭

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৮

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৯

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

২০