ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
১৫ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর মিরপুরে ঈগল আবাসিক হোটেলে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নিজেস্ব প্রতিবেদনঃ
‎রাজধানীর মিরপুরে “ঈগল আবাসিক হোটেলে” সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

তবে মামলার প্রধান অভিযুক্ত ও মূলহোতা হিসেবে অভিযোগে নাম থাকা সবুজ এখনও পলাতক রয়েছে।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত সবুজ ও তার সহযোগীরা মিরপুরের ঈগল আবাসিক হোটেলে গিয়ে চাঁদা দাবি করে। হোটেল কর্তৃপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে তারা সংঘবদ্ধভাবে হামলা চালায়।

‎অভিযোগে বলা হয়, হামলাকারীরা হোটেলের বিভিন্ন কক্ষ, রিসেপশন ও অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় আসবাবপত্র, ইলেকট্রনিক সরঞ্জাম ও অন্যান্য মূল্যবান মালামালের ক্ষয়ক্ষতি করা হয়। পাশাপাশি হোটেলের ক্যাশ ভেঙে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

হামলার সময় হোটেলের ম্যানেজার শরিফুল ইসলাম রনি ও কর্মচারীরা,ব্যাধা প্রদান করলে তাঁদের ওপর অতর্কিত ভাবে হামলা চালায়। এ ঘটনার পর হোটেলটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।


‎ঘটনার পর ক্ষতিগ্রস্ত পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযোগের মূলহোতা হিসেবে অভিযুক্ত সবুজ এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

‎পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সংগৃহীত আলামত ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎এদিকে প্রকাশ্যে হামলা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান,

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯০৮ মামলা

“আপনিও হতে পারেন News DBN-এর প্রতিনিধি” ‎

আপনি কি গুপ্ত আওয়ামী লীগ, জবাবে যা বললেন রুমিন ফারহানা

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

গণ-অভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরে ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা : তথ্য উপদেষ্টা

১০

হয় সমঝোতা, নয়তো পুরোপুরি আত্মসমর্পণ

১১

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন

১২

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

১৪

খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

১৫

রাজশাহীতে সাংবাদিক ও তাঁর পরিবারের ওপর হামলা, বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

১৬

ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

১৭

আগামীকাল থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১৮

নতুন রাষ্ট্রপতি বাছাইয়ের দায়িত্বে কারা, জানালেন রিজভী

১৯

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

২০