ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
১৫ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২৭ জুলাই থেকে চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট

ফাইল ছবি

দীর্ঘ প্রায় এক বছর দুই মাস বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর রুটে সরাসরি ফ্লাইট। আগামী ২৭ জুলাই থেকে এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। পরবর্তীতে যাত্রী চাহিদা ও বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনায় ফ্লাইটের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানা গেছে।

এর আগে অপারেশনাল ও বাণিজ্যিক নানা চ্যালেঞ্জের কারণে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সে সময় হজ ফ্লাইট পরিচালনার অতিরিক্ত চাপ, উড়োজাহাজ সংকট এবং বাণিজ্যিক বাস্তবতাকে রুটটি বন্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

ঢাকা-নারিতা রুট পুনরায় চালুর বিষয়ে আজ সোমবার আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওইদিন দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত ঢাকা-নারিতা রুট পুনরায় চালুর বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হয়েছিল। তবে প্রায় দুই বছর পর ২০২৫ সালে আবারও রুটটির কার্যক্রম স্থগিত করা হয়।

বিমান ও সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং জনসম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগকে দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সোমবার সংবাদ সম্মেলনে ফ্লাইটের সময়সূচি, ভাড়া, পরিচালনার ফ্রিকোয়েন্সি এবং উদ্বোধনী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানা গেছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান,

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯০৮ মামলা

“আপনিও হতে পারেন News DBN-এর প্রতিনিধি” ‎

আপনি কি গুপ্ত আওয়ামী লীগ, জবাবে যা বললেন রুমিন ফারহানা

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

গণ-অভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরে ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা : তথ্য উপদেষ্টা

১০

হয় সমঝোতা, নয়তো পুরোপুরি আত্মসমর্পণ

১১

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন

১২

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

১৪

খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

১৫

রাজশাহীতে সাংবাদিক ও তাঁর পরিবারের ওপর হামলা, বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

১৬

ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

১৭

আগামীকাল থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১৮

নতুন রাষ্ট্রপতি বাছাইয়ের দায়িত্বে কারা, জানালেন রিজভী

১৯

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

২০