ব্রেকিং নিউজ
সিনথিয়া আফরোজ
২০ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিপুল অস্ত্র, গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী অটো সজল গ্রেফতার

লিটন আফরোজঃ  রাজধানীর ওয়ারী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র-মাদক কারবারের অন্যতম হোতা ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে অটো সজল সহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেনইসমাইল হোসেন ওরফে সজল ওরফে অটো সজল (৩১), মো. বাপ্পী (২৮), মো. হানিফ (৪০) এবং মোছা. শামসুন্নাহার (৪৫)

পুলিশ জানায়, গত ২ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করে আহত করার ঘটনায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে অটো সজলের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। ওই ঘটনায় ব্যবহৃত অস্ত্র সরবরাহের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর থেকেই তাকে গ্রেফতারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে অটো সজলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে তার তিন সহযোগীকে গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুটি
‘টরাস ব্র্যান্ডের পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন প্রস্তুতে ব্যবহৃত ৮৭ গ্রাম মেডি মাদক
বিক্রির নগদ ২২ হাজার ৯৬০ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের চারটি মোবাইল ফোন।

পুলিশের তথ্যমতে, গ্রেফতার হওয়া অটো সজলের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় অন্তত ১১টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান,

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯০৮ মামলা

“আপনিও হতে পারেন News DBN-এর প্রতিনিধি” ‎

আপনি কি গুপ্ত আওয়ামী লীগ, জবাবে যা বললেন রুমিন ফারহানা

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

গণ-অভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরে ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা : তথ্য উপদেষ্টা

১০

হয় সমঝোতা, নয়তো পুরোপুরি আত্মসমর্পণ

১১

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন

১২

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

১৪

খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

১৫

রাজশাহীতে সাংবাদিক ও তাঁর পরিবারের ওপর হামলা, বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

১৬

ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

১৭

আগামীকাল থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১৮

নতুন রাষ্ট্রপতি বাছাইয়ের দায়িত্বে কারা, জানালেন রিজভী

১৯

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

২০