ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
২১ জুন ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :  রাজধানীর সূত্রাপুর থানার ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (২১ জুন) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডের পাশে ময়লার ডিপো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. মুরাদ (৪৫) ও মো. জুয়েল (৩০)।

পুলিশ জানায়, অভিযানের সময় কয়েকজন ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে মুরাদ ও জুয়েলকে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও ৫ থেকে ৬ জন সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযানকালে গ্রেফতারকৃতদের দখল এবং পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া আলামত থেকে একটি ধারালো স্টিলের সুইচ গিয়ার চাকু, দুটি চাপাতি, দুটি লোহার রড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত মুরাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১০টির বেশি মামলা রয়েছে। অপরদিকে জুয়েলের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও জাল টাকার মামলাসহ ৫টির বেশি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সূত্রাপুর থানা পুলিশ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান,

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯০৮ মামলা

“আপনিও হতে পারেন News DBN-এর প্রতিনিধি” ‎

আপনি কি গুপ্ত আওয়ামী লীগ, জবাবে যা বললেন রুমিন ফারহানা

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

গণ-অভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরে ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা : তথ্য উপদেষ্টা

১০

হয় সমঝোতা, নয়তো পুরোপুরি আত্মসমর্পণ

১১

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন

১২

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

১৪

খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

১৫

রাজশাহীতে সাংবাদিক ও তাঁর পরিবারের ওপর হামলা, বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

১৬

ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

১৭

আগামীকাল থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১৮

নতুন রাষ্ট্রপতি বাছাইয়ের দায়িত্বে কারা, জানালেন রিজভী

১৯

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

২০