ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
২২ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রশিবিরের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। রোববার রাত ১০টার দিকে ঢাকা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনটির নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীরা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং মোড়ের একাংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে রোববার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজার এলাকার চারমাথা মোড়ে একটি ঘটনার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্র জানায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।

ছাত্রশিবিরের দাবি, প্রতিপক্ষের হামলায় বোনারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি সাইফুল্লাহ বারী গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় সালাউদ্দিন নামে আরও এক কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকেই জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান,

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯০৮ মামলা

“আপনিও হতে পারেন News DBN-এর প্রতিনিধি” ‎

আপনি কি গুপ্ত আওয়ামী লীগ, জবাবে যা বললেন রুমিন ফারহানা

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

গণ-অভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরে ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা : তথ্য উপদেষ্টা

১০

হয় সমঝোতা, নয়তো পুরোপুরি আত্মসমর্পণ

১১

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন

১২

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

১৪

খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

১৫

রাজশাহীতে সাংবাদিক ও তাঁর পরিবারের ওপর হামলা, বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

১৬

ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

১৭

আগামীকাল থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১৮

নতুন রাষ্ট্রপতি বাছাইয়ের দায়িত্বে কারা, জানালেন রিজভী

১৯

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

২০