ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
২৩ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ

চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জভিংগি। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পরবর্তী বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতের শুরুতে আলোইস জভিংগি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান।

এ সময় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ ডেল্টা অঞ্চলের জন্য সমন্বিত বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে।”

তিনি আরও যোগ করেন, প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানিপ্রবাহ পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ এবং সামগ্রিক পরিবেশ সুরক্ষায় মাঠপর্যায়ে বড় কাজ চলছে।

নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গ তুলে তিনি জানান, সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশেষ কর সুবিধা দেওয়া হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জবাবে আলোইস জভিংগি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ অভিজ্ঞতা ও বড় উদ্যোগ বৈশ্বিক পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

১

জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২

শাল্লায় দুই বছর ধরে বেহাল কালভার্ট, দুর্ভোগে ভাটিইয়ারাবাদ গ্রামের হাজারো মানুষ।

৩

২১ বছর পর প্রধানমন্ত্রীর সফর, উৎসবের অপেক্ষায় লালমনিরহাট

৪

ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

৫

আ.লীগের সঙ্গে যোগাযোগ-তথ্য পাচার: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

৬

মিরপুরে চেকপোস্ট চলাকালীন বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

৭

কালাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

৮

শাল্লায় একই গোষ্ঠীর দুই পক্ষের সংঘর্ষ, নিহত এক আহত অন্তত এগারো

৯

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

১০

কালাইয়ে যৌথ অভিযানে নারীসহ আটক ৪, মাদকদ্রব্য জব্দ

১১

সরকারের ঋণ বাড়ছে,শেষ পর্যন্ত চাপ পড়বে জনগনের ওপর

১২

দাম্পত্য বিরোধ ও আইনি জটিলতা নিয়ে হতাশার কথা তুলে ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ‎

১৩

রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

১৪

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

১৫

কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৬

ডুয়েটে মহাষ্টমীতে কুমারী পূজা, দেবীরূপে কন্যাশিশুর আরাধনা

১৭

অসুস্থতায় পূজামণ্ডপে যাননি এফতাদুল হক মন্ডল

১৮

দুপুরের খাবারে হাসিনার ব্যয় সাড়ে ১০ লাখ, তারেকের ১৫০ টাকা: চিফ হুইপ

১৯

কালাইয়ে জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

২০