ব্রেকিং নিউজ
admin
৩০ জুন ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাজিলের প্রত্যাবর্তনের সাক্ষী হাজারো ৩ক্যাম্পাস)

‎চবি প্রতিনিধি:
‎রাত যতই গভীর হয়েছে, ততই বেড়েছে উত্তেজনার পারদ। বিশাল পর্দার সামনে জড়ো হওয়া হাজারো শিক্ষার্থীর চোখ তখন ছিল একটাই দিকে—ব্রাজিল বনাম জাপানের লড়াই। মাঠে খেলা চললেও, গ্যালারির আবহ তৈরি হয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই। প্রতিটি পাস, প্রতিটি আক্রমণ আর প্রতিটি সুযোগের সঙ্গে বদলে যাচ্ছিল দর্শকদের আবেগ।

‎ম্যাচের শুরুতে জাপান গোল করে এগিয়ে গেলে মুহূর্তেই বদলে যায় পুরো পরিবেশ। কয়েক সেকেন্ড আগেও যেখানে শোনা যাচ্ছিল হাজারো কণ্ঠের গর্জন, সেখানে নেমে আসে এক অদ্ভুত নীরবতা।

ব্রাজিল সমর্থকদের মুখে তখন হতাশার ছাপ, অনেকে অবিশ্বাসে তাকিয়ে ছিলেন বড় পর্দার দিকে। সেই নীরবতার মাঝেই উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনা সমর্থকেরা। তাদের করতালি, উচ্ছ্বাস আর স্লোগানে কিছু সময়ের জন্য প্রাণ ফিরে পায় চারপাশ।

তবে ব্রাজিল সমর্থকদের চোখে তখনও ছিল প্রত্যাবর্তনের অপেক্ষা।বিরতির পর যেন বদলে যায় ম্যাচের চিত্র। নতুন উদ্যমে আক্রমণ শুরু করে ব্রাজিল। প্রতিটি আক্রমণের সঙ্গে বাড়তে থাকে দর্শকদের প্রত্যাশা। আর যখন বহু প্রতীক্ষিত সমতার গোলটি আসে, তখন যেন এক মুহূর্তে বিস্ফোরিত হয় পুরো এলাকা।

‎হাজারো শিক্ষার্থীর একসঙ্গে উঠে দাঁড়ানো, বজ্রধ্বনির মতো চিৎকার, করতালি আর উল্লাসে কেঁপে ওঠে পুরো প্রাঙ্গণ। মুহূর্তের মধ্যেই শত শত মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বলে ওঠে। অন্ধকার রাত আলোকিত হয়ে ওঠে হাজারো সাদা আলোর ঝলকে। কেউ পতাকা উড়িয়েছেন, কেউ বন্ধুদের জড়িয়ে ধরেছেন, আবার কেউ আনন্দে লাফিয়ে উঠেছেন। ক্যাম্পাসজুড়ে তখন একটাই ধ্বনি—”ব্রাজিল! ব্রাজিল!”

‎গোল উদযাপনের সেই দৃশ্য ছিল শুধু একটি গোলের আনন্দ নয়; ছিল দীর্ঘ অপেক্ষার পর ফিরে আসা বিশ্বাসের উদযাপন। মাঠের খেলা আর দর্শকদের আবেগ যেন এক সুতোয় গাঁথা হয়ে গিয়েছিল। বিশাল জনসমুদ্রের প্রতিটি উল্লাস প্রমাণ করছিল, ফুটবল এখানে কেবল একটি খেলা নয়—এটি আবেগ, পরি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় তো তারেক রহমানই দেবেন: আদালতে আখতারুজ্জামান

১

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

২

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

৩

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৪

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

৫

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৬

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৭

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৮

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৯

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

১০

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১১

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১২

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১৩

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৪

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৫

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৬

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৭

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৮

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৯

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

২০