ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
১৩ অগাস্ট ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান,

ঢাকা: রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দালালচক্রের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত, সোমবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আনসার সূত্র জানায়, বিআরটিএ কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষের বিভিন্ন যানবাহন-সংক্রান্ত কাজ দ্রুত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি দালালচক্র অবৈধভাবে অর্থ আদায় করে আসছিল। বিষয়টি দায়িত্বে থাকা আনসার সদস্যদের নজরে এলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের উপস্থিতিতে প্লাটুন কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় দালালচক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে হিরা (২০)কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মো. ইয়াছিন (৩১), মো. আব্দুর রহিম (৪৬), মো. জামাল (৩৮) ও মো. মামুনুর রশিদ (২৯)কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ড কার্যকরের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দণ্ডপ্রাপ্তদের কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি ও দালালচক্রের অবৈধ কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান,

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯০৮ মামলা

“আপনিও হতে পারেন News DBN-এর প্রতিনিধি” ‎

আপনি কি গুপ্ত আওয়ামী লীগ, জবাবে যা বললেন রুমিন ফারহানা

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

গণ-অভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরে ব্যবসায়ী আদিত্যকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা : তথ্য উপদেষ্টা

১০

হয় সমঝোতা, নয়তো পুরোপুরি আত্মসমর্পণ

১১

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন

১২

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

১৪

খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

১৫

রাজশাহীতে সাংবাদিক ও তাঁর পরিবারের ওপর হামলা, বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

১৬

ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

১৭

আগামীকাল থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১৮

নতুন রাষ্ট্রপতি বাছাইয়ের দায়িত্বে কারা, জানালেন রিজভী

১৯

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

২০