ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

NewsDBN-আপনার আস্থার সংবাদমাধ্যম।

নিজস্ব প্রতিবেদক:

ডিজিটাল সংবাদমাধ্যম NewsDBN-এর বর্ষপূর্তি উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে শিশুদের মাঝে সহযোগিতা প্রদান কর্মসূচির আয়োজন করেছে NewsDBN কর্তৃপক্ষ।

আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬, রোজ সোমবার বিকেল ৪টায় রাজধানীর দক্ষিণখানের কাওলায় NewsDBN-এর নিজস্ব কার্যালয়ের সামনে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হবে।

NewsDBN কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষপূর্তিকে শুধু আনুষ্ঠানিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার একটি বার্তা তুলে ধরতে চায় সংবাদমাধ্যমটি।

কর্মসূচিতে অসহায় ও হতদরিদ্র শিশুদের মাঝে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। এ সময় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মানবিক এ উদ্যোগে পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।
NewsDBN-এর পক্ষ থেকে বলা হয়েছে, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা সবার সম্মিলিত দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

কর্মসূচির বিস্তারিত
আয়োজক: NewsDBN
উপলক্ষ: NewsDBN-এর বর্ষপূর্তি
তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, রোজ সোমবার
সময়: বিকেল ৪টা
স্থান: ৪৮১, কাওলা, দক্ষিণখান, ঢাকা–১২২৯
কর্মসূচি: অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সহযোগিতা প্রদান
মানবিক এ আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছে NewsDBN।
NewsDBN — আপনার আস্থার সংবাদমাধ্যম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১

শাল্লায় দুই বছর ধরে বেহাল কালভার্ট, দুর্ভোগে ভাটিইয়ারাবাদ গ্রামের হাজারো মানুষ।

২

২১ বছর পর প্রধানমন্ত্রীর সফর, উৎসবের অপেক্ষায় লালমনিরহাট

৩

ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

৪

আ.লীগের সঙ্গে যোগাযোগ-তথ্য পাচার: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

৫

মিরপুরে চেকপোস্ট চলাকালীন বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

৬

কালাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

৭

শাল্লায় একই গোষ্ঠীর দুই পক্ষের সংঘর্ষ, নিহত এক আহত অন্তত এগারো

৮

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

৯

কালাইয়ে যৌথ অভিযানে নারীসহ আটক ৪, মাদকদ্রব্য জব্দ

১০

সরকারের ঋণ বাড়ছে,শেষ পর্যন্ত চাপ পড়বে জনগনের ওপর

১১

দাম্পত্য বিরোধ ও আইনি জটিলতা নিয়ে হতাশার কথা তুলে ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ‎

১২

রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

১৩

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

১৪

কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৫

ডুয়েটে মহাষ্টমীতে কুমারী পূজা, দেবীরূপে কন্যাশিশুর আরাধনা

১৬

অসুস্থতায় পূজামণ্ডপে যাননি এফতাদুল হক মন্ডল

১৭

দুপুরের খাবারে হাসিনার ব্যয় সাড়ে ১০ লাখ, তারেকের ১৫০ টাকা: চিফ হুইপ

১৮

কালাইয়ে জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

১৯

মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক

২০