ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
৪ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুটপাতের দোকান থেকে মাসে লাখ লাখ টাকা আদায়ের অ/ভি/যো/গ, আ*ত*ঙ্কে ব্যবসায়ীরা

‎প্রতিবেদকঃ রতন হোসেন

‎‎রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট থেকে টিভি গেট ও পানির ট্যাংকি পর্যন্ত ফুটপাত দখল, চাঁদাবাজি ও মাদক কারবারের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয় ও স্থানীয় আধিপত্যকে কাজে লাগিয়ে ফুটপাতের দোকান নিয়ন্ত্রণ এবং ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করা হচ্ছে। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
‎
‎অভিযোগের কেন্দ্রে রয়েছেন ঢাকা-১৭ আসনের বনানী থানাধীন ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন ওরফে কালা নাসির এবং যুবলীগের সাবেক নেতা হিসেবে পরিচিত হাজী মো. গোলাম কিবরিয়া। স্থানীয়দের একাংশের দাবি, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এসব ব্যক্তির প্রভাবকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে।
‎
‎স্থানীয় সূত্রের অভিযোগ, মহাখালী ওয়্যারলেস গেট থেকে টিভি গেট ও পানির ট্যাংকি পর্যন্ত ফুটপাতের বিভিন্ন দোকান নিয়ন্ত্রণ করে মাসে চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। দোকানপ্রতি নির্দিষ্ট অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে।
‎
‎ব্যবসায়ীদের অভিযোগ, নির্ধারিত অর্থ দিতে অস্বীকৃতি জানালে দোকান ভাঙচুর, মালামাল লুট এবং ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ কারণে অনেক ব্যবসায়ী ভয়ে প্রকাশ্যে কথা বলতে চান না।
‎
‎অন্যদিকে, হাজী মো. গোলাম কিবরিয়ার রাজনৈতিক পরিচয় নিয়েও এলাকায় আলোচনা রয়েছে। অভিযোগকারীদের দাবি, অতীতে আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে তিনি বিএনপির নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। তবে তার বর্তমান রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক পদ সম্পর্কে সংশ্লিষ্ট দলের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
‎
‎এলাকার আরেক ব্যক্তি মোহাম্মদ আখতারুজ্জামান ওরফে আকুকে ঘিরেও নানা অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন কারাবন্দি থাকার পর মুক্ত হয়ে তিনি আবারও এলাকায় প্রভাব বিস্তার করছেন। গোলাম কিবরিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ উঠেছে ।
‎
‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফুটপাত দখল, চাঁদাবাজি ও মাদক কারবারের মতো কর্মকাণ্ডের কারণে এলাকায় স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য ও জনসাধারণের চলাচল ব্যাহত হচ্ছে। তারা বলছেন, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।
‎
‎এলাকাবাসীর দাবি, রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবশালী মহলের আশ্রয় কোনো অপরাধের দায় থেকে কাউকে মুক্তি দিতে পারে না। তাই ফুটপাত দখলমুক্ত করা, চাঁদাবাজি বন্ধ এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।
‎
‎এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য নেওয়ার জন্য একাধিক বার মুঠোফোনে কল করা হলেও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটপাতের দোকান থেকে মাসে লাখ লাখ টাকা আদায়ের অ/ভি/যো/গ, আ*ত*ঙ্কে ব্যবসায়ীরা

১

তামাক নিয়ন্ত্রণে কোম্পানির হস্তক্ষেপ বড় বাধা

২

রায় তো তারেক রহমানই দেবেন: আদালতে আখতারুজ্জামান

৩

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

৫

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৬

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

৭

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৮

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৯

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

১০

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

১১

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

১২

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১৩

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১৪

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১৫

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৬

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৭

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৮

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৯

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

২০