ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
২১ অক্টোবর ২০২৬, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দাম্পত্য বিরোধ ও আইনি জটিলতা নিয়ে হতাশার কথা তুলে ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ‎

ভারতের মহারাষ্ট্রে কনকনকাদা পাহাড়ের খাড়া কিনারা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন গুজরাটের ২৪ বছর বয়সী এক যুবক। বিশ্বরাজসিংহ ময়ূরসিংহ গোহিল নামের ওই যুবক মৃত্যুর আগে ১৩ মিনিটের একটি ভিডিও ধারণ করেন। এতে দাম্পত্য বিরোধ, চলমান আইনি প্রক্রিয়া এবং মানসিক যন্ত্রণার কথা তুলে ধরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন তিনি।
‎
‎ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গোহিল গুজরাটের ভাবনগরের বাসিন্দা ছিলেন। তিনি ডাক বিভাগের কর্মী হিসেবে কাজ করতেন। গত সপ্তাহে এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‎
‎প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি গোহিলের বিয়ে হয়। তবে বিয়ের আট মাসের মাথায় তাঁদের দাম্পত্য সম্পর্কে ভাঙন ধরে। গত ১২ সেপ্টেম্বর তাঁর স্ত্রী পারিবারিক সহিংসতার অভিযোগে মামলা করেন। ওই মামলায় ৯ অক্টোবর আদালতে হাজির হয়েছিলেন গোহিল।
‎
‎মৃত্যুর আগে ধারণ করা ভিডিওতে গোহিল দাম্পত্য কলহ ও আইনি জটিলতা নিয়ে হতাশার কথা বলেন। তাঁর দাবি, পারিবারিক মতবিরোধকে পারিবারিক সহিংসতা হিসেবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তাঁর মা ও ভাইয়ের বিরুদ্ধেও নির্যাতন ও মারধরের অভিযোগ আনা হয়েছে, যা তাঁর ভাষ্য অনুযায়ী মিথ্যা।
‎
‎ভিডিওতে তিনি আরও দাবি করেন, চলমান বিরোধের কারণে তিনি মানসিক, আর্থিক ও সামাজিক চাপের মধ্যে ছিলেন। এসব পরিস্থিতি তাঁকে চরম হতাশার দিকে ঠেলে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
‎
লি/আ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালাইয়ে যৌথ অভিযানে নারীসহ আটক ৪, মাদকদ্রব্য জব্দ

১

সরকারের ঋণ বাড়ছে,শেষ পর্যন্ত চাপ পড়বে জনগনের ওপর

২

দাম্পত্য বিরোধ ও আইনি জটিলতা নিয়ে হতাশার কথা তুলে ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ‎

৩

রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

৪

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

৫

কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

৬

ডুয়েটে মহাষ্টমীতে কুমারী পূজা, দেবীরূপে কন্যাশিশুর আরাধনা

৭

অসুস্থতায় পূজামণ্ডপে যাননি এফতাদুল হক মন্ডল

৮

দুপুরের খাবারে হাসিনার ব্যয় সাড়ে ১০ লাখ, তারেকের ১৫০ টাকা: চিফ হুইপ

৯

কালাইয়ে জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

১০

মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক

১১

ক্ষেতলালে জিয়া সাইবার ফোর্সের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি সেলিম সম্পাদক সোহেল

১২

পাঁচ লাখ টাকা কিডনি বিক্রির দাবি, চুরির মামলায় গ্রেপ্তার

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ জনের রিমান্ড

১৪

দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

১৬

কালাইয়ের আশিক আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় বিশ্বসেরা দশে, ইউএনওর শুভেচ্ছা

১৭

স্বাস্থ্য সুরক্ষা আইনে রোগী ও চিকিৎসকদের অধিকার নিশ্চিতের দাবি

১৮

গাড়ি চালানোর ইসলামী আদব ও শিষ্টাচার

১৯

ইউক্রেনে নতুন নেতা প্রয়োজন, যিনি রাশিয়ার সঙ্গে চুক্তি করতে সক্ষম: ট্রাম্প

২০