
রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্ট চলাকালীন অভিযানে বিদেশি পিস্তলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।
পল্লবী থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে হাতকড়া পরিহিত অবস্থায় গ্রেপ্তারকৃত ২ জনকে সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়। এ সময় থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পিস্তলটি কোথা থেকে এসেছে এবং তাদের সাথে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এলাকায় অপরাধ দমনে পুলিশের এই ধরনের চেকপোস্ট অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন