ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাল্লায় দুই বছর ধরে বেহাল কালভার্ট, দুর্ভোগে ভাটিইয়ারাবাদ গ্রামের হাজারো মানুষ।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের ভাটিইয়ারাবাদ গ্রামের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি অপরিকল্পিত ও সমস্যাগ্রস্ত কালভার্টের কারণে গত দুই বছর ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা।

এই রাস্তা দিয়ে প্রতিদিন গ্রামের মানুষ যাতায়াত করেন। পাশাপাশি হাওরে উৎপাদিত সোনার ফসল ধানসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এটি। কিন্তু কালভার্টটির সমস্যার কারণে কৃষকদের উৎপাদিত ফসল আনা-নেওয়া এবং সাধারণ মানুষের চলাচলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে নানা প্রতিবন্ধকতা।

বিশেষ করে ধান কাটার মৌসুমে কৃষকদের দুর্ভোগ আরও বেড়ে যায়। অনেক কষ্টে উৎপাদিত ধান ও অন্যান্য কৃষিপণ্য পরিবহনে বাড়তি ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের। বর্ষা কিংবা শুষ্ক মৌসুম কোনো সময়েই এই সমস্যা থেকে রেহাই পাচ্ছেন না এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, দীর্ঘ দুই বছর ধরে কালভার্টটির সমস্যার কারণে তাঁরা দুর্ভোগ পোহালেও এখন পর্যন্ত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। এতে কৃষকসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কালভার্টটি সংস্কার করে টেকসই ও চলাচলের উপযোগী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তাঁদের বক্তব্য, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উৎপাদিত ফসল পরিবহনের রাস্তাই যদি চলাচলের উপযোগী না থাকে, তাহলে উন্নয়নের সুফল সাধারণ মানুষ কীভাবে পাবে?

ভাটিইয়ারাবাদ গ্রামের মানুষের প্রত্যাশা, আর বিলম্ব নয়—দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটানো হবে।

উন্নয়ন কোনো বিলাসিতা নয়, এটি এলাকাবাসীর ন্যায্য অধিকার। হাওরপাড়ের কৃষক ও সাধারণ মানুষের স্বার্থে কালভার্টটির দ্রুত স্থায়ী সমাধান এখন সময়ের দাবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১

শাল্লায় দুই বছর ধরে বেহাল কালভার্ট, দুর্ভোগে ভাটিইয়ারাবাদ গ্রামের হাজারো মানুষ।

২

২১ বছর পর প্রধানমন্ত্রীর সফর, উৎসবের অপেক্ষায় লালমনিরহাট

৩

ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

৪

আ.লীগের সঙ্গে যোগাযোগ-তথ্য পাচার: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

৫

মিরপুরে চেকপোস্ট চলাকালীন বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

৬

কালাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

৭

শাল্লায় একই গোষ্ঠীর দুই পক্ষের সংঘর্ষ, নিহত এক আহত অন্তত এগারো

৮

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

৯

কালাইয়ে যৌথ অভিযানে নারীসহ আটক ৪, মাদকদ্রব্য জব্দ

১০

সরকারের ঋণ বাড়ছে,শেষ পর্যন্ত চাপ পড়বে জনগনের ওপর

১১

দাম্পত্য বিরোধ ও আইনি জটিলতা নিয়ে হতাশার কথা তুলে ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ‎

১২

রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

১৩

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

১৪

কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৫

ডুয়েটে মহাষ্টমীতে কুমারী পূজা, দেবীরূপে কন্যাশিশুর আরাধনা

১৬

অসুস্থতায় পূজামণ্ডপে যাননি এফতাদুল হক মন্ডল

১৭

দুপুরের খাবারে হাসিনার ব্যয় সাড়ে ১০ লাখ, তারেকের ১৫০ টাকা: চিফ হুইপ

১৮

কালাইয়ে জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

১৯

মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক

২০