ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
১৯ মে ২০২৬, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞার কী আছে: হাইকোর্ট

ছবি: সংগৃহীত

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা রিট আবেদনের শুনানিতে আদালত বলেছে, ড. মুহাম্মদ ইউনূস তো দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন না। তাহলে তার বা অন্য উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা দেওয়ার প্রয়োজনীয়তা কোথায়?

হাইকোর্ট বলেন, ড. ইউনূসের দেশে ব্যবসা-প্রতিষ্ঠানসহ অনেক কিছু রয়েছে। তিনি পালিয়ে যাওয়ার মতো ব্যক্তি নন। ফলে এই মুহূর্তে এমন কোনো নিষেধাজ্ঞা দেওয়ার যৌক্তিকতা আদালত দেখছেন না। রিট আবেদনের পক্ষে এদিন আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

উল্লেখ্য, স্বাস্থ্য খাতে গত আড়াই দশকের বেশি সময় ধরে চলে আসা হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে আখ্যা দিয়ে গত ১৭ মে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই আবেদনটি দাখিল করেন। রিটে ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চাওয়ার পাশাপাশি ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের প্রার্থনা জানানো হয়েছিল।

আদালত রিটের বিষয়বস্তু এবং প্রয়োজনীয়তা পর্যালোচনাকালে দেশত্যাগের নিষেধাজ্ঞার বিষয়টি নাকচ করে দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেন। দেশের স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি বাতিলের নেপথ্যে কোনো অবহেলা ছিল কি না, তা নিয়ে তদন্তের দাবিটি এখনো আদালতের বিবেচনাধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

১

জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২

শাল্লায় দুই বছর ধরে বেহাল কালভার্ট, দুর্ভোগে ভাটিইয়ারাবাদ গ্রামের হাজারো মানুষ।

৩

২১ বছর পর প্রধানমন্ত্রীর সফর, উৎসবের অপেক্ষায় লালমনিরহাট

৪

ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

৫

আ.লীগের সঙ্গে যোগাযোগ-তথ্য পাচার: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

৬

মিরপুরে চেকপোস্ট চলাকালীন বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

৭

কালাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

৮

শাল্লায় একই গোষ্ঠীর দুই পক্ষের সংঘর্ষ, নিহত এক আহত অন্তত এগারো

৯

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

১০

কালাইয়ে যৌথ অভিযানে নারীসহ আটক ৪, মাদকদ্রব্য জব্দ

১১

সরকারের ঋণ বাড়ছে,শেষ পর্যন্ত চাপ পড়বে জনগনের ওপর

১২

দাম্পত্য বিরোধ ও আইনি জটিলতা নিয়ে হতাশার কথা তুলে ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ‎

১৩

রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ

১৪

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

১৫

কালাইয়ে ‘স্বপ্ন থেকে ক্যাম্পাসে’, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৬

ডুয়েটে মহাষ্টমীতে কুমারী পূজা, দেবীরূপে কন্যাশিশুর আরাধনা

১৭

অসুস্থতায় পূজামণ্ডপে যাননি এফতাদুল হক মন্ডল

১৮

দুপুরের খাবারে হাসিনার ব্যয় সাড়ে ১০ লাখ, তারেকের ১৫০ টাকা: চিফ হুইপ

১৯

কালাইয়ে জামায়াতের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

২০