ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
২৬ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫৯ কোটি টাকায় বিক্রি গরু, গিনেস রেকর্ডে ‘

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কুরবানির পশুর হাট জমে উঠেছে। দেশীয় বাজারে উন্নত জাতের গরুর দাম যেখানে ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত উঠছে, সেখানে ব্রাজিলে এক গরু বিক্রি হয়ে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

ব্রাজিলের এক নিলামে ‘নেলোর’ জাতের একটি গরু ৪৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯ কোটি টাকার সমান। ‘ভিয়াতিনা ১৯’ নামের এই গরুটি বিশ্বের সবচেয়ে দামি গরু হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে।

২০২৩ সালে ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যের আরন্দু শহরে আয়োজিত এক নিলামে ১ হাজার ১০১ কেজি ওজনের গরুটি তোলা হয়। নিলামে গরুটির আংশিক মালিকানা ১৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলারে বিক্রি হওয়ার পর এর মোট বাজারমূল্য দাঁড়ায় ৪৩ লাখ ৮০ হাজার ডলার। পরবর্তীতে আন্তর্জাতিকভাবে এর মূল্যায়ন আরও বেড়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, গরুটির আকাশছোঁয়া দামের পেছনে মূল কারণ এর অসাধারণ জেনেটিক বৈশিষ্ট্য। তুষার-সাদা রঙ, বিশাল দেহাকৃতি, শক্তিশালী শারীরিক গঠন এবং উন্নত প্রজনন সক্ষমতার জন্য নেলোর জাত বিশ্বজুড়ে পরিচিত। এ জাতের গরুর দুধেও উচ্চ পুষ্টিগুণ রয়েছে বলে জানা গেছে।

নেলোর জাতের গরুর উৎপত্তি ভারতের অন্ধ্র প্রদেশের নেলোর জেলা থেকে। ওই জেলার নাম অনুসারেই এ প্রজাতির নামকরণ করা হয়। ১৮৬৮ সালে জাহাজযোগে এক জোড়া নেলোর গরু ব্রাজিলে নেওয়া হয়। পরবর্তীতে দেশটিতে এই জাতের ব্যাপক বিস্তার ঘটে এবং বর্তমানে ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ গবাদিপশুর জাত হিসেবে পরিচিতি পেয়েছে নেলোর।

সূত্র: NDTV

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬০৮ জন

২

আক্কেলপুরে রেস্তোরাঁর টেবিল থেকে ৫ লক্ষ টাকা গায়েব, জিঙ্গাসাবাদে ৪ জন

৩

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

৪

সাইবার অপরাধ ঠেকাতে ৪৫৯২ জন নিয়ে পুলিশের বিশেষ ইউনিট গঠন

৫

ফাইভারে বিটোপিয়ার বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগ!

৬

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদক তদন্তের দাবি

৭

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

৮

মাঝ আকাশে দুই পাইলটের মারামারি, দুই মিনিটে বিমান নামল ১৬ হাজার ফুট

৯

‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’

১০

ক্লাস থ্রিতেই প্রথম প্রেমের চিঠি পেয়েছিলেন প্রভা

১১

অক্টোবর মাসের ডিজেল-পেট্রোল-অকটেনের দাম ঘোষণা

১২

কম খরচে পোকা দমনে কালাইয়ে কৃষকদের পরামর্শ

১৩

‎নোবিপ্রবিতে এনএসটিইউ সাইন-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৪

সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১৫

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

১৬

যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৭

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

১৮

NewsDBN-এর বর্ষপূর্তিতে মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

১৯

ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

২০